রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪১তম বিসিএস সাধারণ ক্যাডারের ব্যাচভিত্তিক অন্তর্বর্তীকালীন কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ২১৯)
X

৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যাচভিত্তিক ফোরাম গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে এই কমিটি গঠন করা হয়। 

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সরকারি মুকসুদপুর কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. নাজমুল হুসাইন নয়নকে। আর বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ফয়সাল সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন। 

এ ছাড়াও কমিটিতে মোট ৬৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা ফোরামের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস এবং সাধারণ শিক্ষা ক্যাডারের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝