সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২২৪)
হিলি চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানোনো হচ্ছে।
X

হিলি চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানোনো হচ্ছে।

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ৪৯তম বিজিবি দিবস উপলক্ষে এই শুভেচ্ছা জানানো হয়।

বিজিবি জানায়, ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সাব ইন্সপেক্টর শ্রী চৌবের মাধ্যমে বিএসএফ সদস্যদের বিজিবি দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর হাতে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শাহাদত হোসেন চারটি মিষ্টির প্যাকেট উপহার হিসেবে তুলে দেন। পক্ষান্তরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকেও দিবসটির শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে বিজিবি-বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শাহাদত হোসেন বলেন, আজ ৪৯তম বিজিবি দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চেকপোস্টে দায়িত্বরত বিএসএফ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করা হয়েছে। আমরা উভয় সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সাব ইন্সপেক্টর শ্রী চৌবে বলেন, বিজিবি দিবসে আমাদের পক্ষ থেকে বিজিবির সব সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি। সীমান্তে শান্তিপূর্ণভাবে বিএসএফ ও বিজিবি সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনা করেন। আমাদের মধ্যে বা সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করি। যাতে আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝