রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বাড্ডায় বিএনপি কর্মী হৃদয় হত্যা
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৮ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৪ ৪:৩৩ পিএম  (ভিজিট : ১৮৯)
X

দেশের আলোচিত ঘটনা  বিএনপি কর্মী হৃদয় আহম্মেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালারের বিরুদ্ধে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে দিলীপ কুমার আগরওয়ালারকে হাজির করে পুলিশ। একই সঙ্গে এই হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য  ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি কর্মী হৃদয় আহম্মেদকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে র‌্যাব-১।

উল্লেখ গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ বিএনপিকর্মী হৃদয় আহম্মেদের মৃত্যুরে ঘটনায় গত ২২ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম মৃত হৃদয় আহম্মেদ (১৬) বৈষম্যবিরোধী আন্দোলনকারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি বিএনপির মাদারীপুর জেলার শিবচর থানার একজন কর্মী। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে বাদী ও হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে হৃদয় আহম্মেদ বাড্ডা থানার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অংশগ্রহণ করে। 

আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসী এজাহারনামীয় অপরাপর আসামিসহ ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা মোতাবেক সব আসামি তাদের হাতে থাকা অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। 
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝