রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সালমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানের সিদ্ধান্ত: দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ পিএম  আপডেট: ১৯.১২.২০২৪ ৭:১৪ পিএম  (ভিজিট : ১৭৯)
ওবায়দুল কাদের (বাঁয়ে) এবং সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
X

ওবায়দুল কাদের (বাঁয়ে) এবং সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, ১৩৭টি বাস ক্রয়ে অনিয়মে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১ হাজার ৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। 
 
তিনি আরও জানান, অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে ১ হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডি, এস আলমের দুই ভাই, ছেলেসহ ৫৮ জনের নামে চট্টগ্রামে দুদকের মামলা হয়েছে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝