রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে লাগামহীনভাবে বাড়ছে ভর্তি ফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম   (ভিজিট : ২০৪)
X

দুই বছরের ব্যবধানে শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিগুণ হারে বেড়ে চলেছে ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি। বিগত দুই বছরের এসব ফি'র তথ্য অনুসন্ধান করলে দেখা যায়, পূর্বের তুলনায় সবকিছুই লাগামহীনভাবে  বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ১৮ হাজার টাকা নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

একইভাবে ২০২২ সালে সেমিস্টার ফি ছিল ২ হাজার ৪ শত ৩০ টাকা। ২ বছরের ব্যবধানে ২০২৪ সালে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩ শত ৪৫ টাকা। 

২০২০-২১ শিক্ষাবর্ষে পর্যন্ত তত্বীয় প্রতি ক্রেডিটের মূল্য ছিল ১০৫ টাকা।২০২২-২৩ শিক্ষাবর্ষে নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা। প্রতি বছর এরকম লাগামহীন সেমিস্টার ফি ও ক্রেডিট ফি বৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা আবার বসে দেখবো ফি কমানো যায় কি না।


আ. দৈ/ সাম্য  


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝