রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না: বদিউল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৭৭)
রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন,নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না
X

রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন,নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না


আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন সংস্কার কমিশন থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক; সেই সুপারিশ আমরা করব।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, তবে এবারের নির্বাচনে স্থানীয় প্রশাসনসহ নির্বাচনি কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে বলে আশা করি।

রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা শেষে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বলেন, ভোটার তালিকা সংশোধন, হালনাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা এসব বিষয়ে সুপারিশ করব। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। অতীতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়েছে, কেননা সেই নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে।

এ সময় রংপুর জেলা সুজন সভাপতি আকবর হোসেন, মহানগর সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সুজনের বিভাগীয় সমন্বয়ক রাজেস দে রাজু উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে নির্বাচনি ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝