রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা জুবায়েরন্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান সাংবাদিকদের এসব কথা বলেন। 

হাবিবউল্লাহ রায়হান জানান, গতকালের সংঘর্ষে তাদের তিনজন সাথি মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। 

মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে। 

এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। 

এদিকে মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জুবায়েরপন্থিরা। 

এর আগে বুধবার গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 

আ. দৈ/ আফরোজা 
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝