রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫ সাল থেকে বিনামূল্যে বিতরণ!
ক্যানসারের টিকা উদ্ভাবন করলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম  আপডেট: ১৯.১২.২০২৪ ৪:৪৮ পিএম  (ভিজিট : ৩২৮)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

মারণব্যাধি ক্যানসারের জন্য টিকা তৈরি করেছে রাশিয়ার বিজ্ঞানীরা। ২০২৫ সাল থেকে এই টিকা ক্যানসার আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রদান করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন সম্প্রতি রেডিও রাশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রেডিও রাশিয়াকে ক্যাপরিন বলেন, “আশা করছি ২০২৫ সালের শুরুতেই আমরা এই টিকা জনগণের জন্য উন্মুক্ত করতে পারব।”

সাক্ষাৎকারে তিনি আরও জানান, টিকাটি তৈরিতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে বিশেষভাবে শক্তিশালী প্রোটিন ব্যবহৃত হয়, যা মানবদেহে প্রবেশের পর ক্যানসার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম সারির ক্যানসার গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই টিকা তৈরি করেছে। গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও সম্পন্ন হয়েছে।

এর আগে, করোনা মহামারির সময় রাশিয়া প্রথমবারের মতো ‘স্পুটনিক’ টিকা তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২০ সালের আগস্টে বাজারে আসা এই টিকাটি ছিল করোনা প্রতিরোধে প্রথম অনুমোদিত টিকা। বিশ্বের অন্তত ১৫০টি দেশে মহামারি প্রতিরোধে এই টিকা ব্যবহৃত হয়েছে।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝