রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরিয়াল কিলিং এর শিকার শিক্ষার্থীরা
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ২৫৭)
X

রাজধানীর রামপুরা ব্রিজে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইউবি) মোহাম্মদ সীমান্ত হত্যার বিচারের দাবিতে  বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা মশাল মিছিল বের করেন। এতে ইস্ট ওয়েস্ট, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার পর ‌সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে সড়কে অবস্থান নেন তারা। ৬টার দিকে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। এরপর তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল  বের করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের তুলে নেয়ার হুমকি আসছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে রামপুরা ব্রিজের পূর্বপাশের দুই লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে গাড়ি চলাচল করলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর নর্দ্দা এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন। তারা শিহান ও সীমান্ত জুলাই বিপ্লবের যোদ্ধা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার তরুণ উল্লেখ করে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানান।

একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাছাড়া জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দুইদিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝