বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভারতীয় পণ্যে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ পিএম   (ভিজিট : ২৩৫)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই নীতি ব্রাজিলের ক্ষেত্রেও প্রয়োগ করবেন বলে তিনি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'যদি কোনো দেশ আমাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে আমরা তাদের পণ্যের ওপরও সমপরিমাণ শুল্ক আরোপ করব। ভারত প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে, অথচ আমরা তাদের পণ্যে কোনো শুল্ক আরোপ করিনি।'

ভারত ও ব্রাজিলের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন, এই দেশগুলো মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করে। তিনি বলেন, 'বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। যদি ভারত আমাদের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে আমরাও তাদের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। ওরা আমাদের ওপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু আমরাও একই নীতি অনুসরণ করব।'

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, তিনি আমেরিকার পণ্য রপ্তানিতে শুল্কবৈষম্য সহ্য করবেন না। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এমন মন্তব্যে বিশ্ব বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হতে পারে।

সূত্র: বিবিসি।





আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝