রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি
মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:২২ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৫:২৫ পিএম  (ভিজিট : ১৯৫)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

মোজাম্বিকে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ৩৪ জন নিহত এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ঝড়ের আঘাতে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং মাছ ধরার নৌকাসহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়টিকে "রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি" বলে অভিহিত করা হচ্ছে।

ঘূর্ণিঝড় চিডো প্রথমে ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হানে। সেখানে ঘণ্টায় প্রায় ১৪০ মাইল বেগে আছড়ে পড়া এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে, মায়োটে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

এরপর গত রোববার ঘূর্ণিঝড়টি মোজাম্বিকে আঘাত হানে। ঝড়টি ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার (প্রায় ১৬০ মাইল) গতিতে আঘাত হানে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। আইএনজিডি জানিয়েছে, ঝড়ের কারণে প্রায় ৩৪ হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ঝড়ে স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং মাছ ধরার নৌকাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

মোজাম্বিকের পরিস্থিতি "হৃদয়বিদারক" বলে বর্ণনা করেছে আইএনজিডি। তারা সতর্ক করেছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় মোজাম্বিকের এই পরিস্থিতিতে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝