বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ৪৫ হাজার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম  আপডেট: ১৬.১২.২০২৪ ৮:৩৪ পিএম  (ভিজিট : ২৭৮)
X

 দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গাজায়  নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।  আজ সোমবার (১৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো এক লাখ ছয় ৯৬২ জন আহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো কমপক্ষে ২০৩ জন আহত হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশিত নিহতের সংখ্যা হলো হাসপাতালগুলোতে নিহতের সংখ্যা। এছাড়া আরো অনেক ফিলিস্তিনি রয়েছেন, যারা ধ্বংস্তস্তুপের নিচেই রয়ে গেছেন। কিংবা তারা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাদের সংখ্যা যোগ করা হলে নিহতের সংখ্যা আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। সূত্র-আল জাজিরা

আজ. দৈ. /কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝