রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জরিমানাসহ এসএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা জরিমানাসহ তিনদিন  বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাবেন। 

আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবেন ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে এবার নির্ধারিত ফির সঙ্গে বিলম্ব ফি (জরিমানা) গুনতে হবে শিক্ষার্থীদের।

আজ রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও তাদের নিজ নিজ  ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। 

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। তাছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি ২ হাজার ১২০ টাকা।

এদিকে, যারা এখনো ফরম পূরণ করেননি, তাদের জরিমানা গুনতে হবে। সেই হিসাবে নির্ধারিত ফির সঙ্গে আরও ১০০ টাকা জরিমানা (বিলম্ব ফি) দিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী—শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। 

তাছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।



আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝