রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২০৪)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

একটি দলের ব্যর্থতার কারণে একাত্তরের স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই ব্যর্থতার যেন আর পুনরাবৃত্তি না হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, তা বাস্তবে রূপ দিতে পারিনি। এক দলীয় মানসিকতা ও একটি দলের ব্যর্থতার জন্যই এই স্বপ্ন ভেঙে যায়। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের সঙ্গে শহীদদের স্মরণ করছি। এরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।”

আসিফ নজরুল বলেন, “মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ, যে ভালোবাসা, সেই চেতনার ধারাবাহিকতাতেই আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখেছি। এই অভ্যুত্থানে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। শহীদ বুদ্ধিজীবীদের এই স্মৃতিসৌধে এসে সেই ত্যাগের কথা বারবার মনে পড়ে।”

আসিফ নজরুল বলেন, “তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র গঠনের একটি দ্বিতীয় সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা যেন কোনোভাবেই নষ্ট না করি। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয় হওয়া উচিত।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আসিফ নজরুলের এই বক্তব্য গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝