রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন কবি হেলাল হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম  আপডেট: ১৩.১২.২০২৪ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১৯০)
গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন কবির বড় ভাই দুলাল হাফিজ
X

গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন কবির বড় ভাই দুলাল হাফিজ

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন কবির বড় ভাই দুলাল এ হাফিজ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিজি হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রয়াত কবি হেলাল হাফিজের দাফন নিয়ে সিদ্ধান্তের কথা জানান দুলাল হাফিজ।

তিনি এসময় বলেন, হেলাল হাফিজের মরদেহ শনিবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে৷ পরে সেখানেই হবে কবির প্রথম নামাজে জানাজা। বাদ যোহর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। পরে সেখানে হবো দ্বিতীয় জানাজা।

দাফনের বিষয়ে কবির বড় ভাই বলেন, বর্তমান সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সাহেব আমাকে ফোন করেছিলেন। তার সাথে কথা বলে আমরা হেলাল হাফিজকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছি। বাদ যোহর প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ। থাকতেন রাজধানী শাহবাগের একটি সুপার হোস্টেলে। শুক্রবার দুপুরে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি। পরে পিজি হাসপাতাল নিয়ে এলে দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক কবির মৃত্যু নিশ্চিত করেন।

আ. দৈ/ আফরোজা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝