বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩২৬)
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ছবি: সংগৃহীত
X

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ছবি: সংগৃহীত

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর, দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  তিনি অবিলম্বে ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সিরিয়াজুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি।

এ দিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকিগুলো ‘থামানোর’ চেষ্টা করছে।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত রোববার বাশার আল-আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর পতনের পরপরই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

আ. দৈ/ আফরোজা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝