রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শপথ অনুষ্ঠানে শি জিনপিংসহ বিশ্বনেতাদের আমন্ত্রণ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম  আপডেট: ১৩.১২.২০২৪ ৬:০৪ পিএম  (ভিজিট : ২১০)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ-সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত এ তথ্য জানান।

শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ধারিত হবে।"

শি জিনপিং ছাড়াও ট্রাম্প বিভিন্ন দেশের বিশ্বনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। তবে কারও নাম সরাসরি উল্লেখ করেননি ক্যারোলিন।

শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ক্যারোলিন বলেন, "এটা একটি উদাহরণ। ট্রাম্প এমন দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার একটি খোলা পরিবেশ তৈরি করতে চান, যারা যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার পাশাপাশি প্রতিপক্ষ ও প্রতিযোগীও। ট্রাম্প যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে তিনি সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।"

ট্রাম্পের আমন্ত্রণ প্রসঙ্গে চীনের প্রতিক্রিয়া জানতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও, দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।


সূত্র- রয়টার্স




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝