রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম কেন বাড়ল, জানিয়েছেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:১২ পিএম   (ভিজিট : ২০২)
X


মার্কেট ঊর্ধগতির কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ভোজ্যতেলের মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা স্বার্থরক্ষায় খুব কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে।
 
তিনি আরও জানান, আমাদের বাণিজ্য উপদেষ্টা ব্রাজিল ও মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও যোগান ঠিক থাকে সেভাবে নজরদারি চলছে।

সোমবার (৯ ডিসেম্বর) সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়।
 
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আ. দৈ/ আফরোজা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝