বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২২৮)
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সোমবার রাতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিজিবি
X

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সোমবার রাতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বিকেলে বিজিবির উদয়নগর বিওপি ও প্রতিপক্ষ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের ভারতের অভ্যন্তরে মাঠে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান ও বিএসএফের পক্ষে ভারতের রওশনবাগ বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মনহর লাল নেতৃত্ব দেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সীমান্তে বাংলাদেশি জনসাধারণের ওপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করা, ভারত থেকে মাদকদ্রব্যসহ নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে ও সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। 

এসব বিষয়ে সীমান্তে বিএসএফের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয় বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাত শেষ হয়।


আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝