রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির বিশেষ মর্যাদা প্রাপ্তির বিষয়ে ৫ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম  আপডেট: ১০.১২.২০২৪ ৫:৩৯ পিএম  (ভিজিট : ১৭৯)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা প্রাপ্তির সুপারিশে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

উপাচার্যের নির্দেশনা অনুযায়ী, এ কমিটি করা হয়েছে।  

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। 

ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও জানানো হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে ঢাবির রয়েছে গৌরবময় ভূমিকা। 

এ কমিটি ঢাবির সব গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা প্রাপ্তির জন্য সুপারিশ করবে।



আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝