রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন জাপানি রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৮৪)
X

 বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রদূত এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন জাপান দূতাবাস বাংলাদেশ-এর পাবলিক রিলেশন্স অ্যান্ড কালচার সেকশনের সেকেন্ড সেক্রেটারি ও ডেপুটি হেড, মি. ইয়ামামোটো কিয়োহেই।

এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। 

পরিদর্শনকালে মি. ইওয়ামা কিমিনরি এআইইউবি-কে পরপর দুটি জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে এআইইউবি এবং জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ শিক্ষার সহযোগিতার সুযোগ, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। 

পাশাপাশি, এআইইউবি স্নাতকদের আইটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং জাপানি কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর অধ্যাপক (ছুটি) ড. মো. তৌফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাদিয়া আনোয়ার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝