রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শিক্ষককে সাময়িক বরখাস্ত কুয়েট-এ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২১৬)
X

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক দুই উপাচার্যসহ (ভিসি) পাঁচ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন- মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, 

বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।


আ. দৈ/ সাম্য



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝