বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শব্দদূষণের প্রতিবাদে ব্যতিক্রমী পদক্ষেপ ঢাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২১১)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে শব্দদূষণের প্রতিবাদ হিসেবে ঘণ্টা দুয়েক উচ্চশব্দে গান বাজান রোকেয়া ও শামসুন্নাহার হলের একদল শিক্ষার্থী।

গতকাল  শনিবার  (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুই হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু করেন।

দুই হলের নারী শিক্ষার্থীদের প্রতিবাদের ব্যতিক্রমী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও  অংশ নেন। 

ঘণ্টা দুয়েক গান বাজার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে একটি জরুরি বিজ্ঞপ্তি পড়ে শোনান এবং সবাইকে হলে ফেরার অনুরোধ করেন। 

এর পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক থেকে সরে যান।

প্রক্টরের দপ্তর হতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার কিংবা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে নানা কর্মসূচিতে প্রতিবাদ জানিয়েও শব্দদূষণের সমাধান মেলেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। 

রোকেয়া হলের শিক্ষার্থী ফাতেমা শারমিন অ্যানি বলেন, প্রতিবার আশ্বাস দিয়েও উপাচার্য কোনো পদক্ষেপ নেননি।

আমাদের হলের শিক্ষার্থীরা ঘুমাতে পারেন না। যারা অসুস্থ, তাদের ভোগান্তি আরও বেশি। অথচ কোনো ব্যবস্থা না নিয়ে উপাচার্য তার বাসায় শান্তিতে ঘুমাচ্ছেন। আমরা তার ঘুম ভাঙাতে এসেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মোহাম্মদ  বলেন, প্রশাসনকে অবশ্যই এই সমস্যা সমাধান করতে হবে। 

ক্যাম্পাসের আবাসিক হল ও একাডেমিক ভবন এলাকায় যেন কোনোভাবে উচ্চস্বরে মাইক ও বক্স বাজানো না হয়, সেটা শক্তভাবে প্রতিরোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন  বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ নেবে।

আ.দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝