রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৬০)
X


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নতুন পৃষ্ঠপোষক পেলো সিলেট স্ট্রাইকার্স। তাদের দলের পৃষ্ঠপোষক হয়েছে ‘সিকে ফ্রোজেন ফুড’ নামের একটি বহুজাতিক কোম্পানি। বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম রয়েছে।

মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, ইরাক, কুয়েত, লেবানন, ওমান এবং সৌদি আরবে তাদের কার্যক্রম রয়েছে। 

বহুজাতিক এই কোম্পানির সাথে সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে বলে প্রত্যাশা সিলেট ও কোম্পানিটির। সাধারণত আইপিএলের মতো ইভেন্টে বহুজাতিক এমন কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি করতে দেখা যায়। 
 
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার ও ‘সিকে ফ্রোজেন ফুড’ এর চেয়াারম্যান শাহজাদা মোহাম্মদ আলী। এই চুক্তি সিকে ফ্রোজেন ফুডের সুনামকে আরও দৃঢ় করার পাশাপশি বিশ্বব্যাপী বিপিএলকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। 
 
সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান বলেন, ‘সিকে ফ্রোজেন ফুডে সহযোগিতা সিলেট স্ট্রাইকার্স এবং বিপিএলের জন্য একটি মাইলফলক। এই বহুজাতিক কোম্পানিটির বিশ্বব্যাপী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেট প্রচার এবং আমাদের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
 
কোম্পানিটির চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী বলেন, আমরা সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করার পাশাপাশি আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।

আ. দৈ / আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝