রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৭৮)
X


দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শুধু বিচারের মুখোমুখি হতেই শেখ হাসিনা দেশে আসবেন, অন্যথায় নয়। এদেশে আসার কোনো অধিকার তার নেই।

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টারস ইউনিটির মিলনায়তনে গণআকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত ‘গণআকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, এত মৃত্যুর ঘটনা শুধু জুলাই-আগস্টে ঘটেনি, গত ১৫ বছরে ঘটেছে। বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছে কিন্তু বিচার দিতে পারেনি।

তিনি বলেন, ‘কেউ ভয় দেখাতে চাইলেই আমরা ভয় কেন পাব? ছোট ছোট ছেলে-মেয়েরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণঅভ্যুত্থান কি। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদীদের তারা সরিয়ে দিয়েছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলও করে দেখাতে পারেনি। সুতরাং, ভুলে গেলে চলবে না এ দেশ আমাদের এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

এ সময় তিনি জাতি-ধর্ম এসবের পরিচয়ের ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিকে রুখে দিয়ে মানবিক মূল্যবোধ ও মানুষে-মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনায় সভাপতিত্ব করেন গণআকাঙ্ক্ষা মঞ্চ-এর আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও ড. গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝