রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোদিকে হত্যার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ১১৯)
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে। আজ শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।

তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, যে নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। অথবা 'মাতাল অবস্থায়' এই মেসেজ করে থাকতে পারেন। তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে বহু বার বহু জনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। কয়েকদিন আগেই সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝