রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইভরি কোস্টে সড়ক দূর্ঘটনায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ১৭৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

গতকাল শুক্রবার পশ্চিম আইভরি কোস্টে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন  আহত হয়েছে, দেশটির পরিবহন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যায়।

বিবৃতিতে  আরো বলা হয়েছে, "দুর্ঘটনা  স্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।"

কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে ৷

গত মাসে, গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। গত সেপ্টেম্বরে, আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ১,০০০ থেকে ১,৫০০ লোক মারা যায়, যেখানে প্রায় ১.৫ মিলিয়ন যানবাহন চলাচল করে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকার চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরানো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝