রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮১ বিচারককে বদলি
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ২১৩)
X

বিচার প্রশাসনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৮১ জন বিচারককে বদলি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

 

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৪৪ জন, জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন এবং ১৫ জন অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ রয়েছেন।

 

বদলি হওয়া বিচারকদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এ ছাড়া একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।
 

বদলি করা বিচারকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝