রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে ভাবতের একটি অঙ্গরাজ্য পরিনত করতে চায় : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৫৮)
হিলিতে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : আজকের প্রত্রিকা
X

হিলিতে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : আজকের প্রত্রিকা




পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবত। এখন তারা বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপথগামী করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের সঙ্গে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা আমাদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায়, দূর্বল মনে করে—তারা বোকার স্বর্গের বাস করে। আমাদের ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও আমরা একই সমাজে বাস করি। আমরা বাংলাদেশি তাই বাংলাদেশের মানুষ কারো উসকানিতে পা দিবে না। আমরা ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে চাই।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।

আ. দৈ./ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝