বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞানপ্রিয়’র শাওন মাহমুদ পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২৬১)
X

বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৪৬তম ব্যাচ) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন মাহমুদ। 

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ রাজ পরিবার থেকে এই পুরস্কার দেয়া হয়। 

ওয়েলস-এর প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মরণে সমাজসেবায় যুক্ত ১০ থেকে ২৫ বছর বয়সী তরুণদের প্রতিবছর সম্মানজনক এ পুরস্কারটি দেয় ব্রিটিশ রাজ পরিবার।

শাওন মাহমুদ ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন বিজ্ঞানপ্রিয়। যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। 

বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বিশাল কমিউনিটি হয়ে উঠেছে। এ পর্যন্ত তারা ২৫ হাজার ডিজিটাল কনটেন্ট, ৩৫০টির বেশি বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র ও ২ লাখ ৫০ হাজার বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর করেছেন।

প্রজেক্ট প্রাচি  শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি। এ প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়।  

ইতোমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর সহায়তায় ২০০ স্কুল শিক্ষার্থীকে ১৮ ঘন্টার প্রশিক্ষণ দিয়েছেন তারা।

শাওন মাহমুদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, ডায়ানা পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানজনক একটি প্রাপ্তি। এটি কেবল একটি পুরস্কারই নয়, বরং ইতোমধ্যে যে পথ আমরা পাড়ি দিয়েছি, তার অনন্য স্বীকৃতি। 

পথটা যেহেতু সঠিক, তখন গতি বাড়ানোটাই হবে প্রথম দায়িত্ব। আমরা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানের নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছি।

এ উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, দেশ-বিদেশে কর্মরত বাঙালি গবেষকদের সঙ্গে প্রান্তিক শিক্ষার্থীদের সংযোগ সেতু তৈরি করা। 

দেশের মেধাবী দেশেই থাকবে— এ প্রত্যাশা বাস্তবায়নে দেশে প্রচুর গবেষণাকেন্দ্রিক কর্মসংস্থান খাত তৈরি করার বিকল্প নেই। যার মূল স্তম্ভ হতে পারে এ পরিকল্পনা।

শাওন মাহমুদ আরও বলেন, ২০১৮ সালে মাত্র ১০ জন নিয়ে বিজ্ঞানপ্রিয়’র যাত্রা শুরু করি। 

শুরুর দিকে আমরা দেশের ১০ লাখ মানুষের ওপর একটা গবেষণা পরিচালনা করি। সেখানে দেখতে পাই মোট ৭৬ শতাংশবিজ্ঞানকে দৈনন্দিন জীবনে পুরোপুরি ভরসা করতে পারে না। 

পাশাপাশি ৬১ শতাংশ মানুষ বিজ্ঞানের সিদ্ধান্তগুলোকে ট্যাবু মনে করে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই আমাদের এই প্ল্যাটফর্ম কাজ শুরু করে।

ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি, যা প্রিন্সেস ডায়ানার স্মরণে তরুণ সমাজসেবীদের দেয়া হয়। 

তরুণদের উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এ পুরস্কার। এ বছর বাংলাদেশের চারজন তরুণ পেয়েছেন অত্যন্ত সম্মানজনক এ পুরস্কার।

আ.দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝