রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৬৬)
X

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  

এ ছাড়াও প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। যা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে গত ১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলসহ তিন দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; ভিসি কোটা বাতিল করতে হবে এবং পোষ্য কোটা সংস্কার করতে হবে।


তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে পোষ্য ও ভিসি কোটা নিয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে৷

গত বছরের ছয়টি ইউনিটের পরিবর্তে এবারের ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিটে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বলে জানান আলী রেজা।

আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবার স্বতন্ত্র ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে বলে জানান ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব।

আ.দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝