রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনি অপরাধ প্রমাণ হলে শাস্তির আওতায় আসতে হবে : বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম  আপডেট: ০৪.১২.২০২৪ ৮:০৯ পিএম  (ভিজিট : ২৩৫)
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার আজ  বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি : বার্তা সরণি
X

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার আজ বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি : বার্তা সরণি


অতীতের নির্বাচনে অনেক অপরাধ হয়েছে, সেখানে যাদের অপরাধ প্রমাণ হবে তাদের শাস্তির আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। 

আজ বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে। এই অপরাধের বিচার হওয়া দরকার। সেটা আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছেন, যাদের অপরাধ প্রমাণ হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।

বিগত তিন কমিশন নাকি সব কমিশনকে বিচারের আওতায় আনবেন- এমন প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, যারাই অপরাধ করেছে, সকলকে আসতে হবে। এগুলো তো সুস্পষ্টভাবে আলোচনা হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ৭৩ থেকে ৯০ ধারা মধ্যে নির্বাচনের অপরাধের বিষয়গুলো বর্ণনা আছে। এগুলো যাতে যথাযথ প্রয়োগ হয়, এগুলো বিষয়ে আলোচনা হয়েছে।

ভোটের ফলাফল ঘোষণার পরে আগের কমিশন যুক্তি দিত যে, ফলাফল হওয়ার পরে কমিশনের আর অপরাধের শাস্তি দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমন বিষয় সামনে আসলে ড. বদিউল আলম মজুমদার বলেন, তারা ইচ্ছে করলেই করতে পারতেন। গেজেট হাওয়ার আগে তদন্ত সাপেক্ষে (আদালতের সুস্পষ্ট রায় আছে) তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং নির্বাচন শুধু বাতিল নয়, তদন্ত সাপেক্ষে পুনঃনির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের আছে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতা তারা ব্যবহার করেননি।

বদিউল আলম মজুমদার আরও বলেন, আমরা আজকে এখানে এসেছিলাম নব গঠিত নির্বাচন কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। এই সৌজন্য সাক্ষাৎটা অল্প সময়ের জন্য হতে পারতো, আবার দীর্ঘ সময়ের জন্য হতে পারতো। কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য আলোচনা হয়েছে। অনেক বিষয় আলোচনা হয়েছে।


আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝