সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৮৯)
X

চোখে নেই দৃষ্টি, তবুও দেশ মাতাকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে বদ্ধ পরিকর বাংলার দামাল ছেলেরা। চোখ নয়, যেনো মনের জোড়েই দৃষ্টিহীনদের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত গিয়েছিলো এদেশের দৃষ্টিজয়ী তরুণ-যুবারা। অপ্রতিরোধ্য বাংলাদেশ দলকে এবার থামতে হলো ফাইনালে গিয়ে। তবে এই অর্জনই বা কম কিসে! দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের মাটিতে এবারের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ রানার্সআপ হয়েছে।

গতকাল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৩৯ রান। জবাবে স্বাগতিক পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই মাত্র ১১.২ ওভারেই জয় তুলে নেয়।

শিরোপা-নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এছাড়া সালমান করেন ৩১ রান ও আশিকুর করেন ২২ রান। পাকিস্তানের হয়ে ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন। এ দিকে দ্বিতীয়বারের মতো হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হলো বাংলাদেশকে। ২০২২ সালের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিলেন লাল- সবুজের প্রতিনিধিরা।

রানার্সআপ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আ.দৈ/এআর/সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝