বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩)
X

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মালামাল ক্রয়ে অতিরিক্ত দর দেখিয়ে ভাউচার তৈরি, মালামাল সরবরাহ না করে বিল উত্তোলন এবং জ্বালানি ব্যবহারে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। এ সময় অভিযোগের বিষয়টি যাচাইয়ের লক্ষ্যে টিটিসি কর্তৃপক্ষের নিকট থেকে সাম্প্রতিক বছরগুলোর সরকারি বরাদ্দ, সম্পাদিত ক্রয়কাজ এবং জ্বালানি ব্যয়সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনাপূর্বক এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝