ফ্যাসিস্ট আ’লীগের দোসর গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা পরিবারের এত সম্পদ !
সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর স্থাবর- অস্থাবর সম্পদ অবরুদ্ধ
আবুল কাশেম:

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সুবিধাভোগী ঘুষ- দুর্নীতি পরায়ন রাজধানীর পল্লবী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) গোপালগঞ্জের বাসিন্দা ‘অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের’ বিপুল পরিমান অবৈধ স্থাবর সম্পদ ক্রোক (Attachment) এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
পুলিশ ইন্সপেক্টর (ওসি) অপূর্ব হাসানের বিরুদ্ধে ২০২৪ সালে রাজধানী ঢাকা সহ সারাদেশে ছাত্রজনতার গণআন্দোলনকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষে আন্দোলনকারীদের ধমনে নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারির সাথে জড়িত এবং পুলিশের ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগ।
আর এসব অভিযোগের সততা পেয়েছে দুদকের অনুসন্ধানী কর্মকর্তারা। গোপনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সাব-রেজিম্মি অফিসের বিভিন্ন দলিলে বিপুল পরিমান জমি, একাধিক ব্যাংকে রক্ষিত অর্থ এবং বীমা কোম্পানীতে পলিসির টাকা অন্যের নামে স্থান্তর, পরিবর্তন ও বিক্রির চেষ্টা চলছে।
যারফলে দুদকের পক্ষ থেকে গতকাল ২৫ নভেম্বর অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের অবৈধ স্থাবর সম্পদ ক্রোক (Attachment) এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ জারির জন্য বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালত দুদকের আবেদনটি আমলে নিয়ে অভিযুক্তদের সম্পদের স্থানান্ত.পরিবর্তন ও বিক্রির ওপর নিষের্ধাজ্ঞা জারি করেছেন। গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম।
তিনি আরো জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে গত বছর ডিসেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে প্রাপ্ত সুনিদিষ্ট অভিযোগগুলো অনুসন্ধানাধীন রয়েছে। ইতোমধ্যে অভিযোগের সততা মিলছে। আর এই বিষয়টি আদালত গ্রহণ করেছেন।
দুদক সূত্র মতে, অভিযুক্ত পুলিশ অফিসার অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের স্থায়ী ঠিকানাঃ সাধুহাটি, উপজেলাঃ কাশিয়ানী, জেলাঃ গোপালগঞ্জ। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট অপূর্ব হাসান ও তার স্ত্রী জনাব ফাতিমা রহমানের নিম্নোক্ত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
অভিযুক্ত অপূর্ব হাসানের নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সাব-রেজিস্টে অফিসে জমির মৌজা রেট অনুযায়ী মূল্য দেখিয়ে জমিগুলো দলিল করা হয়েছে।
২০১৭ সালে ২০ এপ্রিল দলিল নং-১৮৪৩, মৌজা বহাল বাড়ীয়া, জে এল-১৫০, খতিয়ান এসএ-৬৮৬, বিআরএস-২৯৩, ৪২০, দাগ নং-এসএ-৬৪১, ৬৪৮, বিআরএস-৭৭৪, ৭৭৫। জমি ২১.৩৪ শতাংশ মূল্য ২ লাখ টাকা।
২০১৭ সালে ৩০ মার্চ দলিল নং-১৫২০, মৌজা বহাল বাড়ীয়া, জে এল-১৫০, খতিয়ান এসএ-২১৩, বিআর এস-৬৮৬, দাগ নং-এসএ-১০৬৮, বিআরএস-১১৯৬। জমি ৯.৩২ শতাংশ মূল্য ৯০ হাজার টাকা।
২০০৪ সালে ০৮ জুন দলিল নং-২২৬৬, ১০৬ নং রামদিয়া মৌজা, ডিপি-৩৮৮ নং খতিয়ান। জমি ৬৬ শতাংশ মূল্য ২,০০০ টাকা। ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি দলিল নং-৭৯৯, ১৫০ নং বহালবাড়িয়া মৌজা, এস এ ১৮৮ নং খতিয়ান। বিআরএস ৫২৭ ও ৫২৫ নং খতিয়ান। দাগ নং-সাবেক ১২০০, ১৯৯৯, হাল-১২৭৯, ১২৮৪, ১২৭৬। জমি ৯৩ শতাংশ,মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।
২০১৫ সালে ২৯ নভেম্বর দলিল নং-৪৮৩০, ১৫০ নং বহালবাড়িয়া মৌজা, এস এ ৪১৫, ৪১৬, ৪৭০, ৩১৫ নং খতিয়ান। বিআরএস ৩২৭, ১৫৩, ২৪৮, ২১৬, ১৬১ নং খতিয়ান। দাগ নং-সাবেক ৬৯৪, ১০৫০, ১০৪৯, ১১৯৪, ১৩৪, হাল ৮৯৪, ১১৭৭, ১১৭৬, ১৩০৬, ১৫৩। জমি ৮৯ শতাংশ ,মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
২০১৬ সালে ১৮ ফেব্রুয়ারি দলিল নং-৭২৬, ১৪৯ নং বড় নড়াইল মৌজা, এস এ ১১৬, ৭১১ নং ও বিআরএস ১৫২ ও ৫৭৪ নং খতিয়ান। দাগ নং-সাবেক ১০১৮, ১১৮১, ১১৭২, হাল ১১৭০, ১৮২৭, ১৮২৮। জমি ৯৮ শতাংশ, মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
২০০১ সালে ২১ জুন দলিল নং-২৪৯৬, মৌজা রামদিয়া, জে এল-১০৬, খতিয়ান এসএ-৫৯২, দাগ নং-সাবেক ৭৩৪, হাল-৯০৭। জমি ১৯.২৫ শতাংশ, মূল্য ৮৬ হাজার টাকা।
২০০৩ সালে ১১ সেপ্টেম্বর দলিল নং-৩৮৫০, মৌজা রামদিয়া, জে এল-১০৬, দাগ নং-সাবেক-৭৩৬, ৭৩৭। জমি ৪.৩৩ শতাংশ মূল্য ১১ হাজার টাকা।
২০১৬ সালের ২১ জুলাই দলিল নং-২৫২৭, মৌজা বহাল বাড়ীয়া, জে এল-১৫০, খতিয়ান এসএ-৬৪৪, ডিপি-৩৪, দাগ নং-এসএ-৪৬৫, বিআরএস-৫১১। জমি ৫৮ শতাংশ, মূল্য ৫ লাখ ২ হাজার টাকা।
২০১১ সালে ২৮ এপ্রিল ঢাকা জেলার বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নং-৪৮০০, বড় বেড়াইদ মৌজা, সিএস ৩০০, এসএ ১১৫, আরএস ২৬নং খতিয়ান। দাগ নং-সাবেক ১৯৫, হাল ৪১৬। জমির পরিমান ৬.২৫ শতাংশ ,মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
অপূর্বের স্ত্রী ফাতিমার স্থাবর সম্পদঃ
২০১৪ সালের ০৩ জুলাই গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নং-২৫৩২, মৌজা বহাল বাড়ীয়া, খতিয়ান এসএ-১৪১, ৩৬৭, প্রস্তাবিত-৭১৩, ৭১৪, ডিপি-৬৩২, ৬৩৩, দাগ নং-এসএ-১০৭৯, বিআরএস-১২১০। জমির পরিমান ২৫ শতাংশ, মূল্য
২ লাখ ৩০ হাজার টাকা।
২০১৪ সালের ১৯ অক্টোবর দলিল নং-৪১৭২, মৌজা বড় নড়াইল, জেএল নং-১৪৯, খতিয়ান এসএ-২৬৩, ৪৮৫, ৪৮১, ডিপি-১২৪, দাগ নং-এসএ-৬৫৩, ৬৫৪, ৬৫১, বিআরএস-৫৯, ১১৯। জমি ২০ শতাংশ, মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
২০১৫ সালে ২৬ মে, দলিল নং-২০৭৬, ক) মৌজা ১৫০ নং বহাল বাড়ীয়া, খতিয়ান-৩৬৪, ডিপি-১৫৩, দাগ নং-এসএ-১১৮৮, বিআরএস-১৩৩২, খ) মৌজা ১৪৯ নং বড় নড়াইল, খতিয়ান নং-এসএ-৪৮১, ৪৮৫. ডিপি-১২৪, দাগ নং-এসএ ৬৫১, ৬৫৩, ৬৫৪, বিআরএস-১২৪, ১১৯, ৫৯। জমি ৩০.৬৭ শতাংশ, মূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।
২০১৫ সালে ২৫ জুন দলিল নং-২৫৩৮, মৌজা ১৫০ নং বহাল বাড়ীয়া, খতিয়ান এসএ-৩৬৪, ডিপি-৬৬৮, দাগ নং-এসএ-১১৮৮, বিআরএস-১৩৩৩। জমি ১৫.৫০ শতাংশ, মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। ২০১৫ সালে ২৭ আগস্ট দলিল নং-৩২৪১, মৌজা বড় নড়াইল, জেএল নং-১৪৯, খতিয়ান এসএ-৫৫, ডিপি-৫৮, দাগ নং-এসএ-৬৮৬, বিআরএস-১৫২। জমি ৪১ শতাংশ, মল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
২০১৫ সালের ৫ নভেম্বর দলিল নং-৪৩৫৪, মৌজা ১৫০ নং বহাল বাড়ীয়া, খতিয়ান এসএ-৩৬৪, ডিপি-৬৬৮, দাগ নং-এসএ-১১৮৮, বিআরএস-১৩৩৩। জমি ১৫.৫০ শতাংশ, মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। ২০১৮ সালে ২৬ এপ্রিল দলিল নং-১৯৯৮, সাফলী ডাঙ্গা, বিআরএস খতিয়ান-১২২২, ৯৭৯,, দাগ নং-১৮৪৮, ১৮৫০, ৪৭৪। জমি ৩৯.৭৫ শতাংশ,মূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা।
২০১৮ সালে ০৬ জুন দলিল নং-২৪৯১, সাফলী ডাঙ্গা মৌজা, বিআরএস খতিয়ান-১২২, ৯৭৮, দাগ নং-১৮৪৮, ১৮৫০, ৭৭৩। জমি ১০ শতাংশ ,মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা। ২০১৮ সালে০৪ জানুয়ারি দলিল নং-১০৬, সাফলী ডাঙ্গা মৌজা, বিআরএস খতিয়ান-১২১/১, দাগ নং বিআরএস-১৬৯৩, ১৬৯৯, ১৭০০। জমি ১৫.৫০ শতাংশ, মূল্য ৮ লাখ ২৫ হাজার টাকা।
২০১৬ সালে ২২ সেপ্টেম্বর দলিল নং-৩৩৪৮, ১৫০ নং বহাল বাড়ীয়া মৌজা, এসএ খতিয়ান ৮৮, ৩৯৮, ডিপি খতিয়ান-৪০, ৬১৯, ১/এসএ দাগ নং-৯৯৪, বিআরএস ১১৫৫, ২/ এসএ ১১৮১, বিআরএস ১৩১১। জমি ১০ শতাংশ, মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
২০১৮ সালে ১৫ মার্চ দলিল নং-১৩১৩, ১৫০ নং বহাল বাড়ীয়া মৌজা, এসএ খতিয়ান নং-৪৯৬, ৬৭৪, ৫৪২, ৪৪০, বিআরএস খতিয়ান-১৯৬, ১৯৩, দাগ নং-আরএস-৬৯৩, ৪৫৭, ২১৩, ১০১, ৭৩৭, বিআরএস-৮৯৫, ৪৭৪, ৩৭০, ৮৬। জমি ৩৩ শতাংশ, মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
অপূর্ব হাসানের অস্থাবর সম্পদ
সোনালী ব্যাংক লি, যশোর কর্পোরেট শাখা, যশোরে পরিচালিত হিসাব নং-২৩১৫০০১০১৫৩৯৯ তে ৩১-১২-২০২৪ ইং পর্যন্ত ১ লাখ ০৭ হাজার ৮৬৮ টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, গুলশান কর্পোরেট শাখায় পরিচালিত সঞ্চয়ী হিসাব নং- এমএসএ-২০৫০১৭৭০২০৩০৯০০১৫ তে ২৮-১২-২০২৪ ইং পর্যন্ত ৫ লাখ ৭৫১ হাজার টাকা ৫২ পয়সা।
অপূর্ব হাসানের মেটলাইফ আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রধান কার্যালয়, মতিঝিলে ২ লাখ ২৫ হাজার টাকা অংকের পলিসি নং-১২৬৮৫৬৩ (২১-১১-২০০৮) খোলা হয় যাতে ০৪-০৫-২০২৫ ইং পর্যন্ত মোট জমা করা হয় ৮,৯২৯/- টাকা।
দুদকের অনুসন্ধানকালে এসব তথ্য বিরেয়ে আসে। অভিযোগ সংশ্লিষ্ট পুলিশ অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নেমে স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। বিধায়, বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে।
আ. দৈ./ একে




















