বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দপ্তরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৯:০১ পিএম  (ভিজিট : ৫)
X

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে  অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।  দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

 তিনি আরো জানান, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে তাতে প্রাথমিকভাবে নানাবিধ অসংগতি দেখতে পায়। এছাড়া, ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝