বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের ব্যবসার অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে: হুইপ দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ০)
X

আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি, এসব ব্যবসা থেকে পাওয়া অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

দুলু বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি কারও ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান তিনি।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তাঁরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝