সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে নিজেই সামরিক গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সামরিক যানটি চালান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ড্রাইভিং সিটে বসে সামরিক যান চালাচ্ছেন প্রধানমন্ত্রী। পাশের আসনে রয়েছেন সেনাপ্রধান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। কিছু সময় তারা ওই গাড়িতে ঘোরেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
আ.দৈ/আরএস




















