মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৩)
X

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যে পলাতক যে স্বৈরাচারী উনি বিশ্বাস করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে, জনগণের ভালোবাসা নিয়ে সকল অন্যায়, অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, ওরা কারা লাশের রাজনীতি করে? ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেন, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেন—এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সন থেকে এই কাজে করে আসছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ববরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, তারা (আওয়ামী লীগ) আবারও সেই পুরোনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসনব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এ দেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ন রাখতে হয়। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি, এ দেশের মানুষ সিদ্ধান্ত নিতে অতীতে কোনো দিন ভুল করে নাই। 

মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছে, তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এ দেশের মানুষ জানে।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝