সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিট : ১)
X

সব যানবাহনের মালিক ও চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিআরটিএ’র অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা। গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝