রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৭:০৭ পিএম  (ভিজিট : ১০)
X

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজকে একটি মাস্টারমাইন্ড মেগাপ্রকল্প উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম পর্যায়ের ৩৫ হাজার কোটি টাকায় কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায় মিলে কমপক্ষে ৫০/৫৫ হাজার কোটি টাকায় শেষ করতে হবে এ প্রকল্প। নদী পাড়ের প্রকৃতির সাথে যুদ্ধ করা মানুষের সুফলের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে এই প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন।

‎রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ কথা বলেন। সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন ও কারিগরি বিষয়ে এ আলোচনা সভায় আয়োজন করা হয়। 

রাজনৈতিক সিদ্ধান্তের কারনে এই প্রকল্প আগাতে পারেনি। নির্বাচিত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ আর অনির্বাচিত সরকারের পক্ষে অসম্ভব ব্যাপার। নির্ধারিত দিনে প্রকল্পের উদ্বোধন হবে। কমপক্ষে ৭ বছর কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ‎প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ এগিয়ে নেওয়া হবে।

‎‎সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার চিত্র পাল্টে যাবে। দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

‎‎তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও প্রকল্পটি সুফল বয়ে আনবে। বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

‎প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।

‎‎পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ এবং সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে মন্ত্রী স্থানীয় একটি জনসভায় ও বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেন।



আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝