রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসকন নিয়ে মোদির সাথে কথা বলেছেন জয়শঙ্কর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৯৮)
X

দেশ বিদেশে বহুল আলোচিত ঘটনা। বাংলাদেশে ইসকন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীকাল শুক্রবার এ বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষকে ব্রিফ করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে (চন্দন কুমার ধর) গ্রেফতারের ঘটনায় তার সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক আইনজীবীকে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা।

রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

এই সনাতন জোট নেতার গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় ২৬ নভেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
আ. দৈনিক/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝