মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৪)
X

ভারতের পশ্চিমবঙ্গে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পর রেজিনগরে দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয় এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়।

হুমায়ুন কবির ভোটকেন্দ্রে পুলিশের হস্তক্ষেপ ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তিনি একটি ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে বাধা দেয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। পরে মুর্শিদাবাদ পুলিশের এক কর্মকর্তা তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির ভোটের দিন ১০ জনের মৃত্যুর আশঙ্কার কথা বলেছিলেন। তাঁর দাবি, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন। পুলিশ সদস্যদের গালিগালাজের অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে।

রেজিনগর আসনে হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ এজেইউপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝