সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতি,দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৯:৪৫ পিএম  (ভিজিট : ১)
X

সাতক্ষীরা জেলার আশাশুনীতে পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিকাদারের সাথে যোগসাজশে জাইকার অর্থায়নে বাধ নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজির আহম্মেদ গণমাধ্যমকে
জানিয়েছেন, দুদকের খুলনা সমন্বতি জেলা কার্যালয় থেকে এই অভিযানটি পরিচালিত হয়েছে। 

 তিনি আরো জানান,অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম সদস্যরা পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীনে বাস্তবায়নাধীন জাইকার অর্থায়নে টেকসই বাধ নির্মাণ প্রকল্পের এস্টিমেট, মেজারমেন্ট বুক (এমবি), বিল অব এন্ট্রিসহ সকল রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে। ওইসব রেকর্ডপত্র পর্যালোচনাকালে দুদকের কর্মকর্তারা আলোচিত ওই প্রকল্পের কাজ ০৪টি প্যাকেজে বিভক্ত করে বাস্তবায়নে নানা অনিয়ম, দুর্নীতি ও লোপাটের প্রমাণাদি পেয়েছেন। 

দুদক টিমের সদস্যরা অভিযানকালে বাধ নির্মাণে ব্যবহৃত ব্লকের গুণগতমান যাচাইয়ের লক্ষ্যে নিরপেক্ষ প্রকৌশলী টিম নিয়োগপূর্বক প্রকল্প স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে টিম নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে বর্ণিত প্রকল্পের বাধ নির্মাণে ব্যবহৃত ব্লকের বিভিন্ন অংশের পরিমাপ গ্রহন করে এবং মান নির্ণয়ের জন্য আলামত হিসেবে দুইটি ব্লক সংগ্রহ করে ও অন্যান্য কাজ যাচাই করে। 

দুদক কর্মকর্তারা অভিযান পরিচালনাকালে দেখা পেয়েছেন, বাঁধ নির্মাণ প্রকল্পের ০৪টি প্যাকেজের মধ্যে ০২ নাম্বার প্যাকেজ এর কাজ বন্ধ হওয়া সত্ত্বেও ঠিকাদার কর্তৃক ৩ নং ও ৪ নং প্যাকেজের ঠিকাদারের সাথে ০২ নং প্যাকেজের ব্লক নির্মাণ করেছেন মর্মে অভিযোগের প্রাথমিক সত্যতা উদঘাটিত হয়েছে।

দুদক জনসংযোগ কর্মকর্তা বলেন, অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক এবং নিরপেক্ষ প্রকৌশল টিমের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে এই অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝