যুক্তরাষ্ট্রকেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট
ডেস্ক নিউজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেলেছন ,যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। ইরােনর সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না। কারণ যুদ্ধ যেহেতু যুক্তরাষ্ট্র শুরু করেছে,তাই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে । ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তেব তেহরান এই যুদ্ধ আর চালিয়ে যেতে চায় না।
গতকাল বৃহস্পতিবার (২৪সেপ্টম্বর) প্রচারিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান ওয়াশিংটনের কাছে ‘নতজানু হবে না’।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার কথা স্বীকার করেছেন।
পেজেশকিয়ান সম্প্রচারমাধ্যমটিকে বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা সম্ভব, তখন আমাদের একে অপরকে হত্যা করার পথে যাওয়া উচিত নয়। কিন্তু ইসরাইলের উসকানির কারণে এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না। এটি শেষ করতে যুক্তরাষ্ট্র চাইবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’ পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত।
ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘একটি চুক্তি স্বাক্ষরের দুই সপ্তাহের মধ্যেই কেন তারা সেটি ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নিল?’
তিনি বলেন, ‘বর্তমান মার্কিন সরকার যদি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে ভালো। আর যদি না চায়, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে হোক বা পরে—আমাদের জন্য তাতে কী পার্থক্য?’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন। তবে ওই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো অগ্রগতি আসেনি।
আ.দৈ./একে




















