শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত জাতিসংঘে ভাষণ দিয়েই কেটে পড়েন নেতানিয়াহু
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ১)
X

সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেওয়ার পরপরই নিউইয়র্ক ছাড়লেন । একই দিন নিউইয়র্কে পৌঁছে ভাষণ দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।

ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।  এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করবেন। 

মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিজে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভ থেকে আজ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।  সূত্র: আল-জাজিরা

আ. দৈ. /একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝