আবুল বারকাতের সম্পদের বিবরণী চেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সুবিধাভোগী ও রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কথিত অর্থনীতিবিদ দুর্নীতিবাজ ড. আবুল বারকাতের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।
এরআগে ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঋণ জালিয়াতি,ক্ষমতার অপব্যবহারের মাধ্য বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।এরপরই তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশ পাঠানো হয়েছে। তাকের নোটিশ প্রাপ্তির ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুদক জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের আরো জানান, পাঠানো নোটিশেঅআবুল বারাকাতের নিজের, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত ছকে এ বিবরণী দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে দুদক আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবুল বারকাতকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ২০২৫ সালের ১১ জুলাই ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।
আ. দৈ./একে




















