বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ০)
X

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার বাড়ানো হয়েছে। ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে এ হার ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।

বৃহস্পতিবার এনপিএর পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। সভায় সর্বজনীন পেনশন ব্যবস্থার কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাহকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং বিনিয়োগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় পেনশনারের মৃত্যুর পর নমিনিকে ৭৫ বছরের পরিবর্তে ৮০ বছর পর্যন্ত পেনশন দেওয়ার সুযোগ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সর্বজনীন পেনশনের আওতায় ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া অন্তত পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্তে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হয়।

গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাবও সভায় আলোচিত হয়। ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ অনুমোদিত প্রতিষ্ঠানের কমিশন নির্ধারণ এবং পেনশন গ্রাহকদের জন্য স্বাস্থ্যবীমা চালুর বিষয়েও আলোচনা হয়।

সভায় আগের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও টেকসই, কার্যকর ও গ্রাহকবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝