বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
মক্কায় ড্রোন হামলার চেষ্টার ঘটনায় বাংলাদেশের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ০)
X

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে মক্কাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের মর্যাদা ও পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধার কথা তুলে ধরা হয়। এসব পবিত্র স্থান রক্ষায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে ঢাকা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা সব সময় সম্পূর্ণভাবে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা ফের বাড়ার মধ্যেই বাংলাদেশের এ প্রতিক্রিয়া এলো। এর আগে গত ৮ সেপ্টেম্বর সৌদি ভূখণ্ডে হুথিদের হামলারও নিন্দা জানিয়েছিল বাংলাদেশ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির ভাষ্য, মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হুথি ড্রোন মক্কার দক্ষিণে শনাক্ত করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, মক্কায় হামলার অভিযোগ ‘মিথ্যা’। তাঁর ভাষ্য, হুথিদের সামরিক অভিযানের লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।

আ.দৈ/এসআর






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝