পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন-প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় তিনি পরিবেশ দূষণ রোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়। পরিবেশ সুরক্ষায় এসব কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে পরিবেশ দূষণ কমাতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















